পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিসনে আগামী ৬ জুন শনিবার ও ৭ জুন রবিবার বড় ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ওই কাজে শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সময় ব্রিজ নম্বর ৩-এ কাজ চলবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াতও সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
দ্বিতীয় মেগা ট্রাফিক ব্লকটি হবে বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টার (৩৬০ মিনিট) জন্য ট্রাফিক ব্লক রাখা হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের পুরানো গার্ডারগুলির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেগুলি প্রতিস্থাপনের জন্যই এই দু’টি ট্রাফিক ব্লক একসঙ্গে করা হচ্ছে। আধুনিক ও বেশি শক্তিশালী গার্ডার বসানোর ফলে সেতুর নিরাপত্তা আরও জোরদার হবে।
এর পাশাপাশি ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেনের গতি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরিষেবা আরও মসৃণ করতেও সাহায্য করবে এই গার্ডারগুলি। যাত্রীদের অসুবিধা যাতে কম হয় সেই কারণে সপ্তাহান্তে মেগা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিয়ালদহ-বণগাঁ, শিয়ালদহ কল্যাণী সীমান্ত লাইনে একাধিক ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও শিয়ালদহ-ডায়মন্ডহারবার, শিয়ালদহ-সোনারপুর লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
Trains Cancelled
শনি-রবি শিয়ালদহে প্রচুর ট্রেন বাতিল
×
Comments :0