১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে তাহেরপুর থানার বারাসত গ্রাম পঞ্চায়েতের মহিষডাঙ্গা গ্রামে বিরসা মুন্ডার মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উঠেছে শাসক বিজেপি’র দিকে। বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ ও সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ওসি তাহেরপুর থানার কাছে বিরসা মুন্ডার মূর্তি ভাঙার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দোষীদের শাস্তির দাবিতে এক স্মারকলিপি পেশ করেন।
এদিন মহিসডাঙ্গা গ্রামে মূর্তি ভাঙ্গার প্রতিবাদে বিরসা মুন্ডা ও আম্বেদকরের মূর্তির পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুর পূর্বে নেতৃত্ব বিরসা মুন্ডা ও আম্বেদকরের মূর্তিতে মাল্যরদান করেন। প্রতিবাদ সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের জেলা সভাপতি আশোক সমাজদার। বক্তব্যে রাখেন পশ্চিমবঙ্গ আদিবাসী রক্ষা মঞ্চের রাজ্যব সম্পাদক মন্ডলীর সদস্য ও নদীয়া জেলা সম্পাদক শ্যামল টপ্পো, সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় কাউন্সিল সদস্য সুপ্রতীপ রায়, আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের রাজ্যি নেতৃত্ব তপন সর্দার, জগন্নাথ ওঁরাও, শ্রমিক নেতা প্রদীপ দাস, মহিলা নেত্রী মধুমিতা রাহা প্রমুখ। সভাতে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নদীয়া জেলা সম্পাদক দুলাল মন্ডল উপস্থিত ছিলেন। সভাটিতে স্থানীয় আদিবাসী সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
Birsa Munda's Statue
বিরসা মুন্ডার মূর্তি ভাঙার প্রতিবাদে তাহিরপুর থানায় স্মারকলিপি
ফাইল চিত্র
×
Comments :0