ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শনিবার এই বছর জুন মাসের ইউজিসি-নিট পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী, পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেয়াও হবে। জুন মাসের ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা।
প্রত্যেকদিন ২টি শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম শিফট চলবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরীক্ষাগ্রহণ করা হবে। মোট ৮৭ টি বিষয়ে হবে পরীক্ষা।
সারা ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ প্রদান, সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ সহ পিএইচডি স্তরে ভর্তির যোগ্যতা নির্ধারণের জন্য বছরে দুবার এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় যোগ্যতা পরীক্ষা বা ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়।
সম্প্রতি, এনটিএ ইউজিসি নেট জুন ২০২৬ পরীক্ষার কেন্দ্রের তালিকায় আরও চারটি শহর যুক্ত করেছে। নতুন পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশের নামসাই, মণিপুরের কাচিং, মেদিনীপুরের বিষ্ণুপুর সহ মেঘালয়ের চেরাপুঞ্জি। এইবার ইউজিসি নেট পরীক্ষায় দুটি নতুন বিষয় ফরেস্ট্রি ও স্ট্যাটিসটিকস-কে ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশা করা হচ্ছে, এনটিএ শীঘ্রই তাদের অফিসিয়াল পরীক্ষা পোর্টালের মাধ্যমে ইউজিসি নেট জুন ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। লিঙ্কটি সক্রিয় হয়ে গেলে পরীক্ষার্থীরা তাদের আবেদনের তথ্য ব্যবহার করে, হল টিকিট ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচানায় ব্যর্থ হয়। এই বছরই ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই পরীক্ষা পরিচালনার দায়িত্ব ছিল এই এনটিএ'র উপরই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক জনরোষ ও সুপ্রিম কোর্টের ভৎসনার মুখেও পরে এনটিএ। সেই ঘটনার কয়েকদিন পরে সিইউইটি- ইউজি ২০২৬ পরীক্ষার তথ্যপ্রযুক্তিগত সমস্যার জন্য সেই পরীক্ষাও শুরু হতে দেরি হয়। সেই পরীক্ষা পরিচালনার দায়িত্বেও ছিল এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
Comments :0