রুহুল আমিন: নানুর
খুন সন্ত্রাস বোমাবাজি নানুরের নিত্য দিনের ঘটনা। সেই নানুরে প্রচার সারছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধান। জোর কদমে প্রচার করছেন তাঁর এলাকায়। প্রচারে উঠে আসছে তৃণমূলের দুর্নীতি, লুট এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার। আলোচনায় উঠে আসছে একশো দিনের কাজ, আবাস যোজনার ঘর না পাওয়ার প্রসঙ্গ। গরিব মানুষের বার্ধক্য ভাতা তৃণমূল না করলে মিলবেনা তৃণমূল নেতারা এই ফতুয়াজারি প্রথম থেকেই করে আসছে। যারা তৃণমূলের বশ্যাতা স্বীকার করেনি তাদের উপর আক্রমণ নেমে এসেছে। খুন হতে হয়েছে। হতে হয়েছে ঘর ছাড়া। এদিন নির্বাচনী প্রচারে প্রার্থীকে কাছে পেয়ে এলাকার তৃণমূলের উন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দিয়ছেন এলাকার বাসিন্দা জহর সরেন, কালো মার্ডি, উজ্বল মাঝি সহ আরও অনেকে। তারা অভিযোগ করে বলেন, কোথায় উন্নয়ন হয়েছে? একশোদিনের কাজের টাকা, আবাস যোজনায় কাটমানি খেয়ে তৃণমূল জনগনের উন্নয়নের নামে সব লুট করে নিজেদের উন্নয়ন করেছে। তাদের অভিযোগ ১৫ বছর ধরে নানুরের বড়া সাওতা অঞ্চলের বেল গ্রামের আদিবাসী পাড়ার রাস্তার বেহাল অবস্থা, রামকৃষ্ণপুর গ্রাম ঢোকার রাস্তা বেহাল, মোহনপুরের কয়েকটি পাড়ার মাটির কাঁচা রাস্তা। ওই গ্রামের প্রাথমিক বিদ্যলয়ের শিশুরা এক হাঁটু কাদা বেয়ে স্কুলে যায়। আদিবাসীদের দাবি ছিল ওই কাঁচা রাস্তা ঢালাই করতে হবে। কিন্তু আজ পর্যন্ত হয়নি। এদিকে বেহাল শিক্ষা ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ভাঙ্গা ব্রীজ। নানুর ও কীর্ণাহার বাজারের বেহাল নর্দমা। উজ্বল মাঝি অভিযোগ করে জানান, গত পাঁচ বছরে নানুরের বিধায়ক তহবিল প্রকল্পের টাকায় কোন উন্নয়ন আমাদের চোখে পড়েনি। উন্নয়নের নামে সব লুট হয়েছে। এই ভাবে নানুরের মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন বাম প্রার্থীকে কাছে পেয়ে।
প্রার্থী শ্যামলী প্রধান শনিবার একটি ছোট গাড়িতে রোড শো করেন নানুর বিধান সভার দাসকল গ্রাম কড়েয়া-১ ও ২ অঞ্চলে। সকাল থেকে সারাদিন ধরে তিনি প্রচার করেন ওই অঞ্চল দুটিতে। সংখ্যলঘু প্রধান ওই দুটি অঞ্চলের গ্রামবাসীরা বলেন, তৃণমূলের প্রতি আমাদের মোহ কেটে গেছে। এই তৃণমূল সরকারের কারণে ওয়াকফ সম্পতি আজ এক নম্বর খতিয়ানে চলে গেছে। এসআইআর নিয়ে মানুষের হয়রানি এই রাজ্য সকারের অসহযোগিতার কারণেই হয়েছে। অনেক বৈধ ভোটারের নাম বাদ হয়ে গেছে। আমরা এবার এই লুটেরা তৃণমূল ও বিভাজনকারী বিজেপিকে রাজ্য ছাড়া করবো।
প্রার্থী শ্রামলী প্রধান মানুষের এই সব সমস্যা সমাধানে নানুর বিধানসভার গণতন্ত্র পুনরোদ্ধারের লক্ষ্যে মানুষের কাছে আবেদন জানান। দুর্নীতি গ্রস্থ তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করে বামপন্থীদের হাত শক্ত করার আহ্বান জানান তিনি।
West Bengal Election Nanoor
ওয়াকফ, এসআইআরের জবাব দিতে তৈরি নানুরবাসী
×
Comments :0