SIR UPDATE

দায়ের নতুন আবেদন, ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি কাল

জাতীয় রাজ্য

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা চলছিলই। সোমবার আবেদন দায়ের করলেন চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের একাংশ। মঙ্গলবার শুনানিতে এই আবেদনও বিবেচনায় রাখার সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় গত ২৮ ফেব্রুয়ারি। তালিকা থেকে বাদ কয়েকজন ভোটারের আবেদন সংক্রান্ত বিষয়টি সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের সামনে উপস্থাপন করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। 
আবেদনে বলা হয় যে এই ভোটাদাতারা আগেও ভোট দিয়েছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাঁদের কোনও নথি গ্রহণ করা হয়নি।
আবেদনের ভিত্তিতে মঙ্গলবার শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি। তবে এসআইআর থেকে ভোটার তালিকা তৈরি হওয়া পর্যন্ত কত অভিযোগ শোনা সম্ভব হবে তা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেন তিনি। রাজ্যে ৬০ লক্ষের বেশি ‘বিবেচনাধীন’ ভোটদাতার বৈধতা বিচারের কাজে সুপ্রিম কোর্টের নির্দেশই যুক্ত রয়েছে রাজ্যের জেলা এবং নগর দায়রা আদালতের বিচারপতিরা। অন্য রাজ্যের বিচারপতিদেরও যুক্ত করা হয়েছে।  
এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি আগে থেকেই চলছে সুপ্রিম কোর্টে। এসআইআর প্রক্রিয়া ঘিরে গরমিলের অভিযোগ জানিয়ে রাজ্য থেকে প্রথম মামলা করেন মুর্শিদাবাদের গৃহবধূ মোস্তারি বানু। 
রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন এছাড়াও প্রক্রিয়া চলাকালীন ৫ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বিবেচনাধীন নামের নিষ্পত্তির জন্য বিচারপতিদের নিয়োগের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন নগর দায়রা বিচারপতি, ২৫০ জন জেলা আদালতের বিচারপতি ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারপতিদের যুক্ত করা হয়েছে। 
এই প্রক্রিয়ার অগ্রগতি সংক্রান্ত তথ্যও মঙ্গলবার বিবেচনা করতে পারে শীর্ষ আদালত।

Comments :0

Login to leave a comment