Ruposhi Bangla

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, বিষ্ণুপুরে দাঁড়িয়ে রূপসী বাংলা

জেলা

ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিষ্ণুপুরের ঢোকার মুখে দাঁড়িয়ে গেল পুরুলিয়া থেকে হাওড়া গামী রূপসী বাংলা। 
রবিবার নির্ধারিত সময় বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ পুরুলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে ঢোকার মুখে ঝড়ের দাপটে ভেঙে পড়ে প্যান্টোগ্রাফ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। রাত সাড়ে আটটার খবরে জানা গেছে রেলের ইঞ্জিনিয়াররা প্যন্টাগ্রাফ মেরামতের কাজ করে চলেছেন।  
ঘটনার পর প্রায় কেটে গেছে ৩ ঘন্টা। রূপসী বাংলার এক যাত্রী সঞ্জিব কর্মকারের বক্তব্য,প্যন্টাগ্রাফ মেরামতের কাজ তিন ঘণ্টায় করে উঠতে পারেনি রেল। এখন যা দেখছি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট সময় রাত ৯টা ১৫ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবে না। এখন রাত প্রায় পৌনে নটা বাজে। যদি এখনই ট্রেনটি বিষ্ণুপুর থেকে ছাড়ে হাওড়া পৌঁছাতে প্রায় পৌনে একটা বেজে যাবে। আমাদের সঙ্গে মহিলা পুরুষ সহ ২৪ জন রয়েছেন। তাঁদের নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে। কারণ হাওড়া পৌঁছে আমাদের যেতে হবে শিয়ালদহ। সেখান থেকে দত্তপুকুর।‌ আর দত্তপুকুর যাওয়ার শেষ গাড়ি বনগাঁ লোকাল রাত ১১টা ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে বনগাঁর উদ্যেশ্যে।

Comments :0

Login to leave a comment