মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট অবস্থান নেই নরেন্দ্র মোদী সরকারের। ভারতে জ্বালানি সঙ্কট নীতিহীনতার কারণে। বুধবার সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হয়ে এই মর্মে অভিযোগ তোলেন বিরোধী সাংসদরা।
সংসদ ভবন চত্বরে বিরোধী সাংসদদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল: 'এলপিজি গায়েব', ' এম্পটি সিলিন্ডার, এম্পটি প্রমিস '।
বিক্ষোভে ছিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তার ‘এক্স‘ পোস্টে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। নরেন্দ্র মোদী সরকারে বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, প্রায় ১,১০০ নাবিকসহ ৩৭-৪০টি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। যেগুলিতে আটকে থাকা পণ্যের মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা। সেই জাহাজকে কেন আটকে থাকতে হচ্ছে তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খাড়গে আরও বলেন, সংসদে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বর্তমানে ২৭ থেকে বেড়ে ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করা হয়। তাহলে এখন এলএনজি এবং এলপিজি, অপরিশোধিত তেল কারা সরবরাহ করছে তা-ও জানতে চান তিন। সেইসঙ্গে, যদি পর্যাপ্ত জ্বালানি দেশে থেকেই থাকে তারপরেও জ্বালানির কালো বাজারি এবং দাম বৃদ্ধি কেন করা হচ্ছে তাই নিয়েও প্রশ্ন তখন তিনি।
blaming Modi for energy crisis
জ্বালানি সঙ্কটে মোদীকে দায়ী করে সংসদে বিক্ষোভ
সংসদ ভবন চত্বরে প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদরা|
×
Comments :0