Sitai MP

সিতাইয়ের সাংসদ, বিধায়ক স্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জেলা

ফাইল ছবি

অবশেষে শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করে রবিবার ভোর বেলায় সস্ত্রীক সিতাইয়ের বাড়িতে ফিরলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া।
এর আগেও গত আগষ্ট মাসের ১০ তারিখে সস্ত্রীক সাংসদ ফিরেছেলেন সিতাইয়ের বাড়িতে। সেদিন অবশ্য বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা পরেই সিতাই ছাড়তে হয়েছিল সাংসদ এবং তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায়কে।
সাড়ে চার মাস পর  দ্বিতীয় বার বাড়ি ফেরার পর অবশ্য বিজেপি নেতা নেত্রীরা দলীয় অফিসে বসে সাংবাদিকদের বাইট দিয়েই ক্ষান্ত হয়েছেন। এতেই স্পষ্ট সেটিং কমপ্লিট।কিন্তু রবিবার বেলা বাড়তেই শুরু হয় সাংসদ এবং তার বিধায়ক স্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। মিছিল শুরু হতেই সাংসদের বাড়ির সামনে প্রহরায় বসানো হয় বিরাট সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রহরা।
বিক্ষোভ মিছিল সিতায়ের তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ মিছিল সাংসদের বাড়ির সামনে গেলেও বিরাট পুলিশ বাহিনীর সামনে কিছু করতে পেরে কিছুক্ষণ শ্লোগান দিয়ে ফিরে যায়। তবে রবিবার বিক্ষোভ মিছিলে বিজেপির সামনের সারির নেতারা না থাকলেও দলেত অনেক কর্মীও ছিল।ঘুর পথে বিজেপিতে যোগ দেওয়া এই অত্যাচারী সাংসদ ও বিধায়ককে কেউই মেনে নিতে রাজি নয়। রবিবার বেলা যত গড়িয়েছে বিক্ষোভকারীর সংখ্যা বেডেছে।বিক্ষোভকারীরা কেউই ফিরে যায় নি। রাত নামতেই সিতাই বাজারে দোকান পাট বন্ধ হয়ে বন্ধের চেহারা নেয়।বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। অত্যাচারী সাংসদ ও বিধায়ক সিতাইতে ফিরুক কেউই চাইছে না। সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা বিজেপির দিল্লী ও রাজ্যের নেতাদের সাথে সেটিং করেই সাড়ে চার মাস পর বাড়ি ফিরেছেন সাংসদ ও বিধায়ক।

Comments :0

Login to leave a comment