CITU Hawker

রেল মন্ত্রীর সফরের দিনেই হকার উচ্ছেদের প্রতিবাদ স্টেশনে স্টেশনে

রাজ্য

বিধাননগর স্টেশনে বিক্ষোভ।

হকার উচ্ছেদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ। শনিবার কলকাতায় আসেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 
এদিন রেল মন্ত্রী আধুনিক স্টেশনের কথা বললেও হকারদের পুনর্বাসন সংক্রান্ত দাবির বিষয়ে চুপ ছিলেন।
শনিবার বিধাননগর স্টেশনে সিআইটিইউ’র বিক্ষোভে যোগ দেন সংগঠনের রাজ্য সভাপতি অনাদি সাহু। ছিলেন সিআইটিইউ’র কলকাতা জেলার নেতৃবৃন্দ। 
দমদম স্টেশনেও হয়েছে বিক্ষোভ। এই স্টেশনে নির্মমভাবে হকারদের উচ্ছেদ করেছে রেল এবং রাজ্যের পুলিশ।
শনিবার বিকালে সিপিআই(এম) ইংরেজবাজার শহর এরিয়া কমিটির ডাকে মিছিলে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে শামিল হন বহু মানুষ।
সেই সঙ্গে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং প্রিপেড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে হয়েছে প্রতিবাদ মিছিল। শহরের নেতাজী মোড় থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলে সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রবীণ নেতা অম্বর মিত্র সহ নেতৃবৃন্দ যোগ দেন।

Comments :0

Login to leave a comment