ডলারের অনুপাতে আরও নামলো টাকার দাম। গত ২৪ ঘন্টায় টাকার দাম নেমে ডলার পিছু প্রায় ৯৪-তে পৌঁছেছে।
ভারতকে প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতে হয়। যা হয় ডলারের মাধ্যমে। রিজার্ভ ব্যাংকে কত কুড়ি দিনের মধ্যে প্রায় ২০০০ কোটি ডলার ছাড়তে হয়েছে।
ভারতে পেট্রোলিয়াম সংস্থাগুলির ডলারের চাহিদা সবচেয়ে বেশি। এই সংস্থাগুলিকেই বাইরে থেকে তেল আমদানি করে পরিশোধনের কাজ করতে হচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএ বলেছে জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে এত বড় মাপের সংকট ইতিহাসে দেখা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ইসরাইল যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর একটু দিন ধরে চলছে যুদ্ধ। সংঘাতে হরমুজ প্রণালী প্রায় বন্ধ। আন্তর্জাতিক তেল বাণিজ্যের প্রধান ভরসা এই জলপথ।
টাকার দাম নেমে হয়েছে ৯৩.৭৬। কয়েকদিনের মধ্যে অবস্থা না বদলালে ডলার কিছু ৯৬ -এর বেশি নামবে টাকার দাম।
Fall of Rupee
একশোর কাছে নামল টাকার দাম, যুদ্ধের জেরে সংকট বাড়ার শঙ্কা
×
Comments :0