বিবেচনাধীন নাম বিচার করার কাজে আগেই বিচারপতিদের যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে কী হবে? এই প্রশ্নের মীমাংসায় রাজ্যের ভোটার তালিকা তৈরিতে অ্যাপেলাইট ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতেত নির্দেশে বলা হয়েছে হাইকোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুই প্রাক্তন বিচারপতিকে নিয়ে তৈরি হবে এই ট্রাইবুনাল।
এদিনই সুপ্রিম কোর্টকে পাঠানো চিঠিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান বিচারাধীন নামের মধ্যে ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন।
এদিনের রায়ের পরও এখন বিভিন্ন অংশ খতিয়ে দেখছে যে পশ্চিমবঙ্গে বিবেচনাধীন নাম ঝুলিয়ে রেখেই কমিশনের পক্ষে ভোট করা সম্ভব হবে কিনা। মঙ্গলবারই রাজ্যে সফররত নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করেছে নিউ টাউনে।
গত ২৪ ফেব্রুয়ারি শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্ট এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন নামের নিষ্পত্তি করতে জেলা এবং নগর দায়রা আদালতের প্রায় ৫০০ বিচারপতিকে নিয়োগ করে। দায়িত্ব দেওয়া হয় বাইরের রাজ্যের প্রায় ২০০ বিচারপতিকেও।
এদিন আবেদনকারীদের পক্ষে সুপ্রিম কোর্টে দু’টি বিষয়ে সওয়াল করা হয়। এক, বিচারপতিরা নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে আবেদন জানানোর পদ্ধতি কী হবে? দুই, যাদের নাম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদের তালিকা প্রকাশ। অর্থাৎ ভোটার তালিকার ‘সাপ্লিমেন্টারি’তালিকা প্রকাশের প্র্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।
গত ২৪ ফেব্রুয়ারির রায়ে শীর্ষ আদালত স্পষ্ট করেছিল যে বিচারপতিদের সিদ্ধান্ত সরকার বা প্রশাসনিক স্তরে বাতিল করা যাবে না। ফলে আপত্তি বিবেচেনার জন্য বিচার বিভাগের রাস্তা খোলার কথা বলে সুপ্রিম কোর্ট। ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই ট্রাইবুনাল গঠনের জন্য প্রাক্তন বিচারপতিদের ঠিক করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট এবং সংলগ্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের রাখার পক্ষেই মত দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে অ্যাপেলাইট ট্রাইবুনালে শুনানির ব্যবস্থা করতে হবে।
এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে যাওয়ার অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন এসআইআর’র এই পর্বের কাজ করবে।
SC Tribunal SIR
বিবেচনাধীন নামে আপিল ট্রাইবুনালের পক্ষে সুপ্রিম কোর্ট, ভোট কী অসম্পূর্ণ তালিকায়?
×
Comments :0