CJP Dharmendra Pradhan

সিজেপি-র মঞ্চে এসএফআই নেতৃবৃন্দ, পদত্যাগের জন্য প্রধানকে ৭ দিন সময়

জাতীয়

শনিবার দিল্লির যন্তর মন্তরে কক্রোচ জনতা পার্টির ডাকে সমাবেশের মঞ্চে এসএফআই নেত্রী ঐশী ঘোষ।

কক্রোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় সরকারকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের জন্য নতুন করে সাত দিনের সময়সীমা দিয়েছে। সেইসঙ্গে সিজেপি সতর্ক করেছে যে, এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হলে তাদের আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে। 
শনিবার যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির পর সাংবাদিক সম্মেলন করে সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্ক বলেন, শনিবারের এই বিক্ষোভ একটি ট্রেলার মাত্র। সেইসঙ্গে সতর্ক করছি, আমাদের দাবি পূরণে সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই আন্দোলন আরও তীব্র হবে। 
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দেওয়া বিকেল ৫টার আল্টিমেটাম সম্পর্কে প্রশ্নের জবাবে রাঙ্কা বলেন, সংগঠন এখন ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ বা পদত্যাগের জন্য কেন্দ্রীয় সরকারকে সাত দিনের সময় দিচ্ছে। “ভারতীয় গণতন্ত্রের প্রতি যদি তাঁর বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তবে তাঁর সম্মানের সাথে পদত্যাগ করা উচিত, অথবা প্রধানমন্ত্রী মোদীকে অবশ্যই তাঁকে পদ থেকে সরাতে হবে”, তিনি বলেন, “অন্যথায়, এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে।” 
এদিন সিজেপির তরফে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবিকে সমর্থন জানিয়েছে সিপিআই(এম)। সিজেপিকে সংহতি জানিয়ে এসএফআই নেতৃত্বও এদিন দিল্লির যন্তরমন্তরের বিক্ষোভে অংশগ্রহণ করেন। পাশাপাশি, ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইন ও অফলাইনে গণস্বাক্ষর কর্মসূচিও চালাচ্ছে এসএফআই।

Comments :0

Login to leave a comment