তফসিলি জাতিভুক্ত হওয়ার কারণে তাঁর ছেলেকে হয়রানির শিকার হতে হয়েছিল। গত সপ্তাহে আইআইটি-বম্বের হস্টেলের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ছাত্র সাহিল ওয়াকোডের বাবা এই অভিযোগ করেছেন মঙ্গলবার।
সাহিলের বাবা রবীন্দ্র ওয়াকোড়ে তাঁর ছেলের বিরুদ্ধে সেমেস্টারের মাঝামাঝি পরীক্ষায় নকল করার অভিযোগও অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই অভিযোগের পক্ষে প্রমাণ দিতে হবে।
এদিন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে আসেন সাহিলের বাবা ও মা।
সেখানেই রবীন্দ্র ওয়াকোড়ে বলেন, “ও যখন আমাদের জাত তুলে হয়রানির ঘটনাগুলি জানিয়েছিল তখন আমি ওকে বলেছিলাম যে আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে। তাই পড়াশোনায় মন দিতে। সেটাই আমাদের ভুল হয়েছিল।’’ তিনি বলেন, ‘‘তদন্ত শেষ করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। ব্যবস্থা নিতে হবে। নকল করার অভিযোগের প্রমাণ দিতে হবে।”
পরিবার বলেছে, আইআইটি বম্বেতে একাধিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে কেন। তদন্ত করতে হবে।
রবীন্দ্র বলেন, “আইআইটি-বম্বে তাদের বক্তব্য বদলেছে, যা সন্দেহজনক। প্রথমে নকল করার কথা বলে পরে ক্ষমা চায়। বলা হয় যে বিষয়টি তদন্ত সাপেক্ষ।’’ তিনি বলেন, ‘আমি উচ্চবর্ণের এবং তুমি নিম্নবর্ণের’—এইভাবে ওকে অত্যাচার করা হয়েছিল। সাহিলকে ন্যায়বিচার দিতে হবে। এফআইআরে যে ধারাগুলি উল্লেখ করা হয়েছে, সেই ধারায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লা এবং ডিরেক্টর শিরীষ কেদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। ওকে অত্যাচার করা হয়েছিল। ক্রাইম ব্রাঞ্চের উপর আমার আস্থা রয়েছে।”
২২ বছরের সাহিল ওয়াকোডে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের বি-টেক ছাত্র ছিলেন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাওয়াই ক্যাম্পাসের হস্টেলের ঘর থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আইআইটি বোম্বে বলেছিল যে ওই দিন সেমেস্টারের মাঝামাঝি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির সাহায্য নেওয়ার সময় তাঁকে ধরা হয়েছিল।
ঘটনার পর ছাত্র এবং রাজনৈতিক কর্মীরা বিক্ষোভে নামেন। পরে অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং জাতিগত বৈষম্যের অভিযোগে মামলা দায়ের করা হয়।
বিক্ষোভের জেরে সোমবার আইআইটি-বম্বে দুল্লাকে প্রশাসনিক বিষয়ক ডিনের পদ থেকে সরিয়ে দেয়।
IIT Bombay Student Sahil Wakode Case
জাত তুলে হয়রানি করা হতো, অভিযোগ বম্বে আইআইটি-তে মৃত ছাত্রের বাবার
মৃত ছাত্র সাহিল ওয়াকোডে।
×
Comments :0