Saokat Molla

১৪ দিনের এনআইএ হেফাজত সওকত মোল্লার

রাজ্য

ভোটের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ এবং তাতে মৃত্যুর ঘটনার তদন্তে তৃণমূল নেতা সওকত মোল্লার বাড়ি সহ ভাঙড়, ক্যানিংয়ের একাধিক জায়গায় বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালালো এনআইএ। সকাল থেকেই সওকত মোল্লার খোঁজে ভাঙড় এবং ক্যানিংয়ের মৌখালিতে তার প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। তল্লাশি চালিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লাকে ‘ফেরার’ ঘোষণার পর শুক্রবার রাতে গ্রেপ্তার করে এনআইএ। দু’দিন ধরে চিরুণি তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে সওকত মোল্লাকে নরেন্দ্রপুর থানার কামালগাজী থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার আদালতে তোলা হয়। তদন্ত চলাকালীন তথ্যপ্রমাণ লোপাট বা প্রভাবশালীর প্রভাবে তদন্ত প্রভাবিত হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে এনআইএ আদালতের কাছে সওকত মোল্লার হেফাজত চায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয়। ১৯ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে থাকতে হবে সওকত মোললাকে।
গত ১৮ মার্চ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয় দেগঙ্গার বাসিন্দা এক যুবকের। মৃত্যুর প্রমাণ লোপাট করতে গাড়িতে করে অন্যত্র মৃতদেহ ফেলা হয়। বোমা বিস্ফোরণে জখমদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। জখম হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। এই বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার নেয় এনআইএ। অ্যাম্বুলেন্স চালক সুরজ মোল্লাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ঝোড়োর মোড়ের কাছে উদ্ধার করা হয় একটি স্করপিও গাড়ি। সেই ধৃত অ্যাম্বুলেন্স চালকের মোবাইল ফোনকের কল রেকর্ডের ঘেঁটে একাধিক তথ্য আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। মৃতদেহ কোথায় গিয়ে ফেলতে হবে সেই নির্দেশও ফোনে দেওয়া হয়। তদন্তের স্বার্থে বাবুসোনা মোল্লা ও শাহারুল ইসলাম নামে গাড়ির দুই চালককে গ্রেপ্তার করে এনআইএ। বাজেয়াপ্ত করা হয়েছে সওকত মোল্লার মেয়ের ফোন। তল্লাশির সময় সওকত মোল্লা বাড়িতে না থাকায় তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে মাতলা নদীর চরে অবৈধভাবে গড়ে তোলা তাঁর বিলাসবহুল ক্যাফেতেও তল্লাশি চালানো হয়। এদিন আদালতে জামিনের আবেদন করছিলেন সওকত মোল্লার আইনজীবী়।

Comments :0

Login to leave a comment