Slum dwellers protest

উচ্ছেদের প্রতিবাদে বস্তিবাসীদের বিক্ষোভ বর্ধমানে

জেলা

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ বর্ধমান ৬নং ওয়ার্ডের বস্তিবাসীরা

বর্ধমান শহরের ৬ নং ওয়ার্ডের জল ট্যাঙ্ক বস্তি, চারতলা খালাসী পাড়া বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে,  ২ জুলাই এই বস্তি উচ্ছেদ করবে রেল। ভাঙ্গা হবে বাড়ি। প্রায় ৫০ বছর ধরে এখানে বসবাস করে পরিবারগুলি। বস্তিবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্টার্ন রেলওয়ে-কে ডেপুটেশন দেবে। তাঁরা দুই সংগঠনকে পাশে থাকার কথা বলেছিলেন। 
মঙ্গলবার ওই বস্তির প্রায় ৪০০ - ৫০০ মহিলা, শিশু, বয়স্ক সহ সাধারণ মানুষ জমায়েত করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্টার্ন রেলওয়ে-কে ডেপুটেশন দেয় এবং অফিস ঘিরে রাখেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনা করতে গিয়ে বস্তিবাসীদের পক্ষ থেকে শেখ পাপ্পু বলেন আমাদের দুই তিন মাস সময় দেওয়া হোক। নয়তো বিকল্প ব্যবস্থা করেন। শ্রমিক নেতা অমল তা, দেবদুলাল ঠাকুর, শুক্লা সরকার ,দীপঙ্কর দে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্টার্ন রেলওয়ে’কে বলেন আপনি কিছুটা আশ্বাস দিন। যখন সকলে নাছোড়বান্দা তখন অফিসার তার লিমিটেশনের কথা জানান। তিনি বলেন আমি আমার উপর মহলকে আপনাদের এই সমস্যার কথা দ্রুত মেল করে জানাবো। বাইরে বেরিয়ে  ডেপুটেশনে যা আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তুলে ধরেন বস্তিবাসীদের পক্ষে শেখ পাপ্পু, বস্তি সংগঠনের নেতৃত্ব প্রশান্ত দাসচৌধুরী। 
ঠিক সেই সময় উচ্ছেদ হওয়ার টেনশনে বস্তিবাসীদের মধ্যে একজন মহিলা মাথা ঘুরে পড়ে যায়। তড়িঘড়ি তাকে সুস্থ করা হয় এবং বস্তিবাসীরা একজোট হয়ে ঘোষণা করে ২ জুলাই বস্তি উচ্ছেদ করতে এলে তারা জীবনপণ লড়াইয়ের মধ্যে দিয়ে এই উচ্ছেদ আটকাবে এবং শ্রমিক, বস্তি সংগঠনের নেতৃত্ব তারাও আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকবেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তাপু চক্রবর্তী, অসিত চক্রবর্তী, সোমেন ব্যানার্জী, বস্তি সংগঠনের নেতৃত্ব প্রিয়তোষ দাস, বিনোদ সিং, নবনারায়ন সাউ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

Comments :0

Login to leave a comment