assembly 2026 Raiganj Hemtabad

'সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভাঙতে - বাড়ি বাড়ি চলো, বারে বারে চলো', প্রচারে শ্লোগান উঠলো রায়গঞ্জ-হেমতাবাদ

জেলা বাংলা বাঁচানোর ভোট

রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী তনুশ্রী দাস ও জীবানন্দ সিংহের যৌথ প্রচার বারদুয়ারি প্রাচীন হাটে। ছবি: বিশ্বনাথ সিংহ।

রায়গঞ্জ ব্লকের বারদুয়ারি প্রাচীন হাটে প্রচারে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিপিআই(এম) তনুশ্রী দাস, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ। বিকেলে হাট প্রচারে পৌছাতেই প্রার্থীদের আশেপাশে প্রচুর ত্রেতা-বিক্রেতা। হিন্দু নাকি মুসলিম ব্রাহ্মণ নাকি রাজবংশী ভেদাভেদ করে দিয়েছে বিজেপি-তৃণমূলের নেতারা। অথচ গ্যাসের দোকানে লাইন, পোষ্ট অফিসে আধার কার্ডের লাইন, আবার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে লিংকের লাইন। সে দিকে কোনও হেলদোল নেই। মানুষকে বিভ্রান্ত করে জিনিসপত্রর রোজ দাম বাড়ছে। এর বিরুদ্ধেই  বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থন করছে ক্রেতা বিক্রেতারা। সিপিআই(এম) নেতা উত্তম পাল, মতিয়ুর রহমান, রঞ্জন দাস ছাড়াও হাট সভায় বক্তব্য রাখেন প্রার্থী জীবানন্দ সিংহ। উত্তম পাল বক্তব্যে বলেন, "ভোটের আগে থেকেই বামপন্থীদের দাবী আগে ভোটার তারপর ভোট। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ছিলো লালঝাণ্ডা। সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভাঁঙ্গতে হলে লালঝাণ্ডাকে মজবুত করতে হবে। লালঝাণ্ডার জয় ছিনিয়ে আনতে বাড়ি বাড়ি যেতে হবে এমনকি বারে বারে যেতে হবে।"

 

Comments :0

Login to leave a comment