bjp cabinet

মন্ত্রিসভার দায়িত্ব বন্টনে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের উল্লেখই নেই

রাজ্য

মুখ্যমন্ত্রী শপথের এক মাস পর মন্ত্রীসভার দায়িত্ব বন্টন হলো বুধবার। যদিও মুখ্যমন্ত্রী সহ ৫ মন্ত্রীর দপ্তর আগেই বন্টন করা হয়েছিল। এদিন ১৩ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ৩জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু উল্লেখ যোগ্য ভাবে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের নাম নেই এই তালিকায়।

জঙ্গলমহল এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট সরকার এই মন্ত্রক স্থাপন করে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমের ২৯টি ব্লক এই দপ্তরের আওতায় থাকে। মূলত জঙ্গলমহল এলাকা জুড়ে এই দপ্তরের কাজ। রাজ্যের রাজনীতিতে এই এলাকা বরাবর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বামফ্রন্ট সরকারের শেষ পাঁচ বছর এই দপ্তরের মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ। তৃণমূলের শাসনে এই দপ্তরের মন্ত্রী থেকেছেন প্রয়াত সুকুমার হাঁসদা, সন্ধ্যারানি টুডু। এবার এই দপ্তরের নামই নেই দপ্তর বন্টন তালিকায়।

রাজ্য সরকারের প্রকাশ করা তালিকায় বলা হয়েছে নাম না থাকা বাকি সব মন্ত্রকের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী। বাকি সব মন্ত্রক বলতে কোন কোন মন্ত্রককে বোঝানো হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যা নজিরবিহীন বলে জানাচ্ছে রাজনৈতিক মহল।

Comments :0

Login to leave a comment