জ্বালানির সঙ্কটের কারণে ফের লকডাউন ঘোষণা করতে পারে কেন্দ্র। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় চলছে এই জল্পনা। আবার সামাজিকমাধ্যমে দাবি করা হচ্ছে ‘এনার্জি লকডাউন’এর পথে যেতে পারে সরকার। এই পরিস্থিতিতে মুখ খুলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি দাবি করেছেন সরকারের এই ধরনের কোন পরিকল্পনা নেই।
এক্সহ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, গোটা বিষয়ের ওপর সরকার নজর রাখছে। ভারতে যাতে কোন ভাবে জ্বালানির সঙ্কট না হয় সরকার সেই দিকে নজর রাখছে।
লকডাউনের কথা উড়িয়ে দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, ভারতে লকডাউনের কোন কথা নেই। সরকারের এই নিয়ে কোন পরিকল্পনাও নেই। যারা গুজব ছড়াচ্ছেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের কাছে আবেদন থাকবে গুজবে কাজ না দেওয়ার জন্য।
ইরান ইজরায়েলের সংঘাতকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্য প্রাচ্য। ইরান বন্ধ করে দিয়েছে হরমুক প্রোনালি। যার ফলে বহু জাহাজ সেখান থেকে আসতে পারছে না। ভারতের অনেক জ্বালানিবাহী জাহাজ আটকে যায়। ইরানের সাথে আলোচনার পর সেই জাহাজ গুলো ভারতে এসে পৌঁছায়। উল্লেখ্য মধ্য প্রাচ্যে এই সংঘাতের জেরে গোটা দেশেই জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। রান্নার গ্যাসে দাম বাড়িয়েছে কেন্দ্র, বাড়ানো হয়েছে বুকিং করার সময়সীমাও। এই পরিস্থিতিতে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সন্ধ্যা ৬:৩০ টায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
LPG crisis
লকডাউনের সম্ভাবনা নেই বলছেন পুরী
×
Comments :0