Iran Trump

ইরানে শাসন বদল সম্পন্ন, সমঝোতার মাঝে দাবি ট্রাম্পের!

আন্তর্জাতিক

ইরানের শাসন বদলের লক্ষ্যে পৌঁছানোর দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে হরমুজ প্রণালি খোলা না হলে আরও বড় হামলার জন্য পতৈরি থাকতে হবে ইরানকে।
ট্রাম্প এবং তার প্রশাসন ইরান যুদ্ধের লক্ষ্য নিয়েই বিভিন্ন সময় বয়ান বদলেছে। তবে ইরানের তুমুল প্রতি আক্রমণের মুখে ট্রাম্পের দাবিতে অন্য ইঙ্গিত দেখছে কূটনৈতিক মহল। অনুমান, ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালালেও আন্তর্জাতিক স্তরে বিজয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছেন আমেরিকার রাষ্ট্রপতি। 
আমেরিকার সংবাদমাধ্যম এর মধ্যে জানিয়েছে যে ট্রাম্প বলেছেন, পরের লক্ষ্য কিউবা। ইরান যুদ্ধের মধ্যেই কিউবাকে কড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বেঁধে ফেলেছে আমেরিকা। কিন্তু গত শনি ও রবিবার আমেরিকা জুড়ে ট্রাম্পকে ধিক্কার জানিয়ে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। তাঁরা কিউবা নিয়ে সরাসরি স্লোগান না দিলেও ইরানের যুদ্ধ চাপানোর নিন্দা করেছেন। 
সোমবার পেট্রোলিয়াম নিয়ে কিউবায় পৌঁছেছে রাশিয়ার জাহাজ। 
এদিকে ট্রাম্প বলেছেন, ‘‘আলি খামেনেই সহ ইরানের শীর্ষ স্তরের নেতৃত্বকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় সারির নেতাদেরও অনেককে হত্যা করা হয়েছে। শাসনের তৃতীয় স্তরের সঙ্গে আলোচনা এগচ্ছে। এই ‘নতুন নেতৃত্ব যথেষ্ট যুক্তিবোধ সম্পন্ন। আশা করা যায় দ্রুত সমঝোতায় পৌঁছানো যাবে।’’
সেই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘‘সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের জ্বালানি পরিকাঠামো উড়িয়ে দেওয়া হবে।’’
ইরানের জ্বালানি পরিকাঠামো উড়িয়ে দেওয়ার চেষ্টা এর আগে করে আমেরিকা-ইজরায়েল। তবে ফল মারাত্মক হয়েছে। কারণ ইরান আমেরিকার ঘাঁটি রয়েছে এমন সব দেশে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইজরায়েল নিজের পারমাণবিক গবেষণা করেন্দ্রকেও আঘাতের হাত থেকে রক্ষা করতে পারেনি। মধ্য প্রাচ্যের মিত্র দেশগুলির ক্ষোভের মুখে পড়েছে আমেরিকা-ইজরায়েল। 
এদিকে লেবানন জানিয়েছে ২ মার্চ থেকে ইজরায়েলের আক্রমণে দেশের ১২৪০ নাগরিক নিহত হয়েছেন। প্রায় ১২ লক্ষ লেবানিজ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 

Comments :0

Login to leave a comment