নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হল দুই ছাত্র। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাটের বুড়া ধরলা নদীতে। নিখোঁজ ওই দুই ছাত্রের নাম দীপ কুমার রায় এবং রঞ্জয় বর্মন। দীপ কুমার রায়ের বাড়ি দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায়। সঞ্জয় বর্মনের বাড়ি পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল ডিফেন্স সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দুপুরে পাঁচজন ছাত্র মিলে মাতালহাট এলাকার বুড়া ধরলা নদীতে স্নান করতে যায়। তাদের মধ্যে তিনজন ছাত্র তারা জলে নামে। স্নান করার পর একজন জল থেকে উঠে এলেও বাকি দুজন জল থেকে উঠে না আসায় বাকিরা চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করার জন্য তল্লাশি শুরু করে। যে দুইজন ছাত্র নিখোঁজ হয় তাদের মধ্যে একজন দীপ কুমার রায় এবং অপরজন রঞ্জয় বর্মন। একে একে প্রচুর মানুষ ভিড় জমে যায়। তাদের ভিতরেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সিভিল ডিফেন্স সহ উদ্ধারকারী দল সেখানে যায় এবং তল্লাশি শুরু করে। নদীর ধারে প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও এখনো পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Dinhata
নদীতে তলিয়ে দিনহাটায় নিখোঁজ দুই ছাত্র
×
Comments :0