মানবতার সব সীমা লঙ্ঘন করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবু কেন চুপ নরেন্দ্র মোদীর সরকার।
মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশে এই প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের বিধায়ক ইউসুফ তারিগামি। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেছেন যে দিল্লির বুকে এই সমাবেশ সারা বিশ্বকে দেখাচ্ছে মেহনতি জনতার লড়াই জীবিত এখনও।
তারিগামি বলেন, ‘‘আমরা এই জন আক্রোশ যাত্রার আয়োজন করেছি কারণ আমার বিশ্বকে জানাতে চাই যে মেহনতি কৃষক ও শ্রমিকরা এখনও জীবিত আছেন আর তারা তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াইও করছেন।’’ তিনি বলেন, ‘‘আমি সেই কৃষকদের স্যালুট জানাই যারা সরকারকে কৃষকবিরোধী তিনটি আইন বাতিল করতে বাধ্য করেছিলেন। আমাদের এই লড়াই একদিনের নয়। আমরা আমাদের অধিকার জন্য লড়াই চালিয়ে যাব। কেউ এই লড়াইকে ঠেকিয়ে রাখতে পারবে না।’’
তারিগামি বলেন, ‘‘নীরবে এই সাম্রাজ্যবাদী যুদ্ধকে মেনে নেওয়া ভারতের ইতিহাস নয়। ট্রাম্প মানবতার সব সীমা লঙ্ঘন করে গেলেও ইরানে ট্রাম্পের আগ্রাসনের বিষয়ে ভারত সরকার একটি শব্দও ব্যয় করেনি। একজন নাগরিক হিসাব সরকারের এই ভূমিকা আমি লজ্জিত। আমেরিকার অনুগত হয়ে পড়ার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।’’
Why is Modi silent on Trump?
ট্রাম্পের বেলায় কেন চুপ মোদী: দিল্লির সমাবেশে সরব তারিগামি
জন আক্রোশ সমাবেশে বক্তব্য রাখছেন ইউসুফ তারিগামি।
×
Comments :0