বিধায়কদের সই জালিয়াতি কান্ডে আজই সিআইডি’র কাছে হাজিরা দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। সন্ধ্যা ৬টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সই জালিয়াতি কান্ডে আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক ব্যানার্জি। সেখানে এদিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার আইনজীবীকে। আদালতের পক্ষ থেকে প্রশ্ন করা হয় কেন তৃণমূল সাংসদ হাজিরা দিচ্ছেন না? অভিষেকের আইনজীবীর কথায় তৃণমূল সাংসদ হাজিরা দিতে তৈরি এবং তদন্তে সহযোগীতাও করতে তৈরি, তবে তাকে আইনি সুরক্ষা দিতে হবে। উল্লেখ্য সই জালিয়াতি কান্ডে গ্রেপ্তার হতে পারেন এমনটা মনে করছে অভিষেক। তাই গ্রেপ্তারি এড়াতে আইনি সুরক্ষা নিয়ে তদন্তের মুখোমুখি হতে চাইছেন তিনি।
এদিন হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে তদন্তে সহযোগীতা করলেই অভিষেককে দেওয়া হবে আইনি সুরক্ষা।
অভিষেকের আইজীবী এদিন বলেন, সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যখন সিআইডি তাকে ডাকবে তখনই তিনি যাবেন। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না।
আদালত স্পষ্ট করে দিয়েছে এই মামলায় যুক্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারী আধিকারিকরা। এই মামলার পরবর্তী শুনানি দু'সপ্তাহ পর হবে। তদন্তের যাবতীয় রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চ্যাটার্জির নাম বিধানসভার সচিবালয়ে পাঠানো হয়। দলের সাধারণ সম্পাদক হিসাবে তাতে সই ছিল অভিষেকের। সেই চিঠিকে কেন্দ্র করেই যাতীয় বিতর্ক। তৃণমূলের সুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানায় ১৪ জন বিধায়কের সই জাল করা হয়েছে। সেই মর্মে অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানান তিন জন বিধায়ক সিআইডিকে জানিয়েছেন যে তাদের সই জাল করা হয়েছে, তারা সেদিন কালীঘাটে ছিলেন না। এরপরই অভিষেককে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় সিআইডি। তিনবার তাকে হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। উল্টে আইনি সুরক্ষার জন্য আদালতে গিয়েছেন তিনি। এদিন আদালতে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল সাংসদকে হাজিরা দিতে হবে সিআইডির কাছে।
Abhishek Banarjee
আজই অভিষেককে দিতে হবে হাজিরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের
×
Comments :0