এক মাস পর পূর্নাঙ্গ মন্ত্রিসভা ঘোষনা করলো রাজ্যের বিজেপি সরকার। এদিন নবান্নের পক্ষ থেকে বিঞ্জপ্তি দিয়ে মন্ত্রিসভা ঘোষনা করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী নিজের হাতে বিদ্যুৎ, স্বরাষ্ট্র এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর গুলো রেখেছেন। অর্থমন্ত্রী দায়িত্ব সামলাবেন স্বপন দাশগুপ্ত। প্রথমে অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে থাকবে বলে শোনা গেলেও জানা যাচ্ছে অর্থ দপ্তর পেলেন স্বপন দাসগুপ্ত।
বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন চিকিৎসক শারদ্বত মুখার্জি। বুধবার ১২ বছর পূর্ণ হয়েছে কেন্দ্রের এনডিএ সরকারের। সেই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ধর্মীয় উপাচার পালন করছেন এনডিএ মুখ্যমন্ত্রী এবং নেতারা। এদিন নিউ টাউনের রাম মন্দির সেই ধর্মীয় উপাচার পালন করতে গিয়ে শারদ্বতের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই।
শিল্প দপ্তর পেলেন তাপস রায়। পরিবহন এবং শ্রম মন্ত্রী হলেন অর্জুন সিং। শঙ্কর ঘোষ পেলেন পর্যটন এবং পরিষদীয় দপ্তর। উচ্চশিক্ষা দপ্তর জগন্নাথ চ্যাটার্জি। স্কুলশিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মণ। তৃণমূল সরকারের আমলে উচ্চ শিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তর এক করে দেওয়া হয়েছিল। বিজেপি সরকার সেই প্রথা ভাঙছে।
উল্লেখ্য স্কুল শিক্ষা দপ্তর নিজের হাতে রাখতে চায় আরএসএস। জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করে পাঠ্যক্রমে নিজেদের এজেন্ডা ঢোকাতে চাইবে আরএসএস। আর এই ক্ষেত্রে মন্ত্রী হিসাবে যাদের নাম ঘোষনা করা হয়েছে তারা আরএসএস থেকে উঠে আসা।
ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর পেলেন ইন্দ্রনীল খাঁ। নিশীথ প্রামানিকের হাতে ছিল এই দপ্তর। নিশীথের হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ। কৃষি দপ্তর পেলেন দুধকুমার মণ্ডল। অশোক কীর্তনিয়ার হাতে খাদ্য, দিলীপ ঘোষের হাতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন। অগ্নিমিত্রার হাতে পুর ও নগরোন্নয়ন। তার হাতে থাকা নারী ও শিশু কল্যাণ দপ্তর গেলো কোচবিহারের বিধায়ক মালতি রাভা রায়ের হাতে। স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে তিনি কাজ করবেন।
গত ৯ মে ব্রিগেডে প্রধানমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতি শপথ নেয় রাজ্যের প্রথম বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী সহ ছয়জন সেদিন শপথ নেন। তারপর ১ জুন ৩৫ জন বিজেপি বিধায়ক রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নেয়। তারপর থেকেই চলছিল জল্পনা, কোন দপ্তর যাবে কার হাতে।
BJP Ministry
অর্থ স্বপনের হাতে, শিক্ষায় ফিরলো দুজন মন্ত্রী
×
Comments :0