রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে হবে ভোটগ্রহণ।
কমিশনের তথ্য অনুযায়ী মূর্শিদাবাদে সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে জেলাকে। দুটি পুলিশ জেলাতে ভাগ করে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকছে ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি।
এছাড়া বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, বীরভূমে ১৭৬ কোম্পানি, মালদহে ১৭২ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, দার্জিলিংয়ে ৬১ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
Assembly election 2026
কোথায় কত কোম্পানি বাহিনী এক নজরে
×
Comments :0