কলকাতা সহ রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল করলো নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ইন্দিরার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াই এস জগন্নাথ রাওকে।
এছাড়া রাজেশ কুমার সিং-কে করা হয়েছে এডিজি এবং আইজিপি দক্ষিণবঙ্গ, কে জয়রামনকে এডিজি এবং আইজিপি উত্তরবঙ্গ, প্রণব কুমারকে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। অখিলেশ কুমার চতুর্বেদী হয়েছেন হাওড়ার সিপি, অমিত কুমার সিং সিপি বারাকপুর, সুনীল কুমার যাদব হয়েছেন সিপি চন্দননগর।
অন্যদিকে কমিশনের পক্ষ থেকে পুষ্পাকে করা হয়েছে এসপি বারাসাত পুলিশ জেলা, যশপ্রীত সিং এসপি কোচবিহার, সূর্যপ্রতাপ যাদব বীরভূম, রাকেশ সিং ইসলামপুর পুলিশ জেলা, কুমার সানি রাজ হুগলি গ্রামীন, ঈশানী পাল ডায়মন্ড হারবার পুলিশ জেলা, সচিন মূশির্দাবাদ পুলিশ জেলা, অলোকানন্দা ভাওয়াল বসিরহাট পুলিশ জেলা, অনুপম সিং পূর্ব মেদিনীপুর, সুরিন্দর সিং জঙ্গীপুর, পাপিয়া সুলতানা পশ্চিম মেদিনীপুর
কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রের সই করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যেই পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে তাদের নির্বাচন সংক্রান্ত কোন দায়িত্ব দেওয়া যাবে না।
Police
ফের রাজ্য পুলিশে রদবদল কমিশনের
×
Comments :0