CPI(M) POLITBUREAU

দিল্লি হাইকোর্টে নিউজ ক্লিক সংক্রান্ত রায়কে স্বাগত পলিটব্যুরোর

জাতীয়

সংবাদ সংস্থা নিউজ ক্লিকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানালো সিপিআই(এম) পলিটব্যুরো। বিবৃতিতে পলিটব্যুরো বলেছে, দিল্লি হাইকোর্টের এই রায় রাজনৈতিক স্বার্থে তদন্তকারি সংস্থাকে ব্যবহারের ক্ষেত্রে একটি সতর্কতা। 
পলিটব্যুরো বলেছে, বর্তমান সময় যখন একাধিক সংবাদ সংস্থা কর্পোরেটদের নিয়ন্ত্রণাধীন সেই সময় দাঁড়িয়ে কর্পোরেট স্বার্থকে সরাসরি চ্যালেজ্ঞ ছুঁড়ে মানুষের কথা তুলে ধরছে নিউজ ক্লিক। কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতি, কৃষক আন্দোলনের মতো একাধিক বিষয়কে মানুষের সামনে তুলে ধরেছে এই সংস্থা। নিউজ ক্লিকের নির্ভিক সাংবাদিকতাকে আটকাতেই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে। 
পলিটব্যুরোর কথায় দিল্লি হাইকোর্টের রায় প্রমান করেছে নিউজ ক্লিকের বিরুদ্ধে আর্থীক দুর্নীতির তদন্ত এবং প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদীত। এই রায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
এই পরিস্থিতিতে সিপিআই(এম) পলিটব্যুরো দাবি করেছে নিউজ ক্লিক এবং প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধ দায়ের হওয়া অন্যান্য মামলা গুলোকে প্রত্যাহার করার। 
‘নিউজক্লিক’-র একমাত্র দোষ হলো জনতার আন্দোলনের খবর করা। সে কারণেই অসংখ্য মামলা এবং অভিযোগের মুখে পড়তে হয়েছে এই সংবাদ প্রতিষ্ঠানকে।
দিল্লি হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একথা বলেছে সংবাদ প্রতিষ্ঠান ‘নিউজক্লিক‘। বুধবারই দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং ‘নিউজক্লিক’-র বিরুদ্ধে অর্থ পাচার রোধ আইনে দায়ের এফআইআর খারিজের নির্দেশ দিয়েছে। 
আদালত রায়ে বলেছে স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আক্রমণ করতেই এই এফআইআর এবং তার ভিত্তিতে তদন্ত ও তল্লাশি চালিয়েছে ইডি। 
‘নিউজক্লিক‘ বিবৃতিতে বলেছে, আশা করা যায় অন্যান্য মামলাও খারিজ হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা ফের প্রতিষ্ঠিত হবে।

Comments :0

Login to leave a comment