এবার পাঁচ জায়গার ডিআইজি বদল করলো নির্বাচন কমিশন। বুধবারের নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। মুর্শিদাবাদের ডিআইজি পদে আনা হয়েছে অজিত সিংহ যাদবকে। জলপাইগুড়ির ডিআইজি ওয়াকার রাজাকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংহকে। বর্ধমানের ডরআইজি করা হয়েছে শ্রীহরি পান্ডেকে এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে।
এর আগে রাজ্য মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদলে দিয়েছিল কমিশন। তারপর কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং একাধিক জেলার এসপি ও আধিকারিকদের বদল করেছে নির্বাচন কমিশন।
DIG change
পাঁচ জায়গার ডিআইজি বদল
×
Comments :0