ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা-খুন্তি তাই নিয়ে বেরবেন,' দার্জিলিঙয়ের নকশালবাড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘উস্কানিমূলক’ মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিইও-র কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে অশান্তি বাড়তে পারে আশঙ্কা নির্বাচন কমিশনের। ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্ব এখনও শুরু হয়নি, কিন্তু তৃণমূল ও বিজেপির নানান মন্তব্যের কারণে রাজ্যে নির্বাচনী উত্তাপ বেড়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভোটকেন্দ্রগুলিতে হামলা চালানোর জন্য তৃণমূলের মহিলা কর্মী ও সমর্থকদের উস্কানি হিসেবে দেখা হচ্ছে। সেখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জন্যও হুমকি! কারণ কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে হামলাকারীদের থামাতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারে। নির্বাচন কমিশন এখন তদন্ত করে দেখবে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটি উস্কানিমূলক কি না, এবং নির্বাচন ও নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে কি না। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ব্যবস্থা গ্রহণের যোগ্য কি না, তাও খতিয়ে দেখা হবে।
Election Commission
ভোটপ্রচারে ‘উস্কানিমূলক’ মন্তব্য মুখ্যমন্ত্রীর, রিপোর্ট চাইল কমিশন
×
Comments :0