Sujan Chakraborty

গ্যাস, পরিবহণ জ্বালানির সঙ্কট সমাধানের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই: চক্রবর্তী

রাজ্য

মানুষকে এলপিজি থেকে আবার কয়লার উনুনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মোদী সরকার। বুধবার সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই অভিযোগ করে বলেছেন, রান্নার গ্যাস এবং পরিবহণের জ্বালানি নিয়ে যে সঙ্কট দেখা দিয়েছে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। মানুষকে সঙ্কটে ফেলা চলবে না। 
রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যে সঙ্কট ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এদিন সাংবাদিকরা এই বিষয়ে সুজন চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেছেন, এলপিজি’র দাম বাড়ছে, অমিল হয়ে যাচ্ছে।  গৃহস্থের রান্নাঘর থেকে ছোটোখাটো দোকান রেস্টুরেন্টে সঙ্কট নেমে এসেছে। খাবারের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অটোরিক্সা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলির ওপরে নির্ভর করেন বহু মানুষ। বিভিন্ন রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এর সমাধানের ব্যবস্থা নিচ্ছে না কেন? এই কলকাতা শহরের বহু দোকান কয়লার উনুন থেকে এলপিজি’তে পরিবর্তন করেছিল রান্নার ব্যবস্থাকে। মোদীজী সেগুলিকে আবার কয়লার উনুনে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। যুদ্ধ পরিস্থিতিতে একদিকে মোদীজী প্রচার করছেন যে সব তাঁর নিয়ন্ত্রণে আছে। এখন বিশ্বগুরুর নিয়ন্ত্রণ গেল কোথায়? মানুষকে শোষণ করা চলবে না, সমাধান সরকারকেই করতে হবে।

Comments :0

Login to leave a comment