IPL 2026

আইপিএল’এর সম্প্রচারের কাজে আসা বিদেশীর মৃত্যু

জাতীয় খেলা

আইপিএল’এর সম্প্রচারের কাজে আসা ব্রিটিশ নাগরিকের মৃত্যু। মুম্বাইয়ের হোটেল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ মার্চ থেকে ৭৬ বছর বয়সী উইলিয়াম ল্যাংফোর্ড মুম্বাইয়ে থাকছিলেন। গতকালও ম্যাচের পর তিনি হোটেলে ফিরে আসেন। এদিন সকালে হোটেলের এক কর্মী তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও করতে পারেননি। 
দীর্ঘ সময় তার সাড়া না পাওয়ায় হোটেলের চাবি ব্যবহার করে দরজা খোলেন হোটেল কর্মীরা। সেখানে তারা দেখেন মাটিতে অচেতন ভাবে পড়ে আছেন ব্রিটিশ ওই নাগরিক। চিকিৎসককে খবর দেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 
মুম্বাই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ল্যাংফোর্ডকে মুম্বাইয়ের হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি কারণে মৃত্যু তা নিশ্চিত করার জন্য।

Comments :0

Login to leave a comment