IPAC SUPREME COURT

সেটিংয়ের নমুনা সেই আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে

জাতীয় রাজ্য

ফাইল কেড়ে নেওয়ার মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টে এই মর্মে সওয়াল করলেন রাজ্য সরকারের আইনজীবী। 
গত ৮ জানুয়ারি ইডি-র এই তল্লাশি নিয়ে চলছে মামলা। তৃণমূলের ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর মালিক প্রতিকজনের বাসভবনে তল্লাশি চালায় ইডি। তারপরে সেক্টর ফাইভে চলে তল্লাশি। 
সে সময় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী দলবল সহ তল্লাশীর মধ্যে ঢুকে পড়ে ফাইল কেড়ে নিয়ে বেরিয়ে আসছেন। রাজ্য পুলিশের ডিজি থেকে রাজ্যের মুখ্য সচিব সবাই তল্লাশের সময় ছুটে গিয়েছিলেন এই বেসরকারি সংস্থাটির দপ্তরে। 
তবে কোন তল্লাশি সময়ে এভাবে কেউ ঢুকে পড়ে ফাইল নিয়ে পালায় কি করে সেই নিয়েই প্রশ্নের মুখে কেন্দ্রের সরকারের ইডি। বামপন্থীরা বলেছেন কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূলের মধ্যে সেটিংয়ের আরেকটি নমুনা এই আইপ্যাক তদন্ত।
মুখ্যমন্ত্রীর ফাইল কেড়ে নেওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করেছে কেন্দ্রের ইডি। এই মামলা গ্রহণযোগ্য নয় বলে পাল্টা আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। সুপ্রিম কোর্টে বিচারপতি পিকে মিশ্র নেতৃত্বাধীন বেঞ্চে চলছে সেই মামলা শুনানি।
ইডি-র বক্তব্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে গোয়ায় পাচারের টাকা আইপ্যাক এর মাধ্যমে পাঠানোর বিভিন্ন প্রমাণ মিলেছে। সেই কারণেই তল্লাশি করা হয়েছে। 
এদিন রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিমকোর্টে বলেন, ইডি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিভাগ। যেভাবে তল্লাশি হয়েছে তা চলতে থাকলে একই সরকারের একটি বিভাগ অন্য বিভাগের বিরুদ্ধে বা একটি সরকার অন্য সরকারের বিরুদ্ধে এমন তল্লাশি চালাতে থাকবে।

Comments :0

Login to leave a comment