Mamata Banarjee

নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

রাজ্য

মধ্যরাতে গণতন্ত্র হত্যা, নন্দীগ্রামের উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক মহলে জল্পনা গতকাল মধ্যরাতে ময়দানে শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকের পরই শুক্রবার নন্দীগ্রাম উপ-নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে। 
রেজিনগরে কংগ্রেসকে মমতা তৃণমূল সমর্থন করবে কি না তা এদিন জানাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। 
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা এই উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেবো নন্দীগ্রামে। ইন্ডিয়াকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত। আমরা আমাদের ন্যাচেরাল অ্যালিকে সমর্থন করবো। বিজেপিকে নয়।’ তিনি আরও বলেন, গতকাল রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলের নাম এবং প্রতীক ফ্রিজ হওয়ার সিদ্ধান্ত সামনে আসার পর রাহুল গান্ধীর সাথে কথা হয় তার।  উল্লেখ্য আজ কংগ্রেসকে ন্যাচেরাল অ্যালি বলছেন মমতা। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সময় বিজেপিকে তিনি তার ন্যাচেরাল অ্যালি বলেছিলেন।
গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফ্রিজ করা হয়েছে তৃণমূলের প্রতীক এবং নাম। মমতা বলেন, ‘মধ্যরাতে কমিশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে বিকল্প নাম এবং প্রতীক জানতে চাওয়া হয়েছে। আজ গণতন্ত্রের কালো দিন। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির কথায় কমিশন কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে শিবসেনা এনসিপি ভেঙেছিল। আমাদের ওপর বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছিল বিজেপিকে সমর্থন করার জন্য। সমর্থন করিনি বলে এসআইআর করে আমাদের হারানো হয়েছে।’ মমতা এদিনও অভিযোগ করেন ভোট গণনায় কারচুপি করা হয়েছে। 
এদিন কমিশনের পক্ষ থেকে তৃণমূলের দুই শিবিরের জন্য পৃথক নাম এবং প্রতীক জানানো হয়েছে। মমতার কথায়, প্রতীক এবং দলের নাম সাময়িক। জোড়া ফুল প্রতীক তাদের সাথেই থাকবে। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে বুকে ধরে রাখবো।’
তিনি বলেন, ‘কমিশনের কাছে দলের সাংগঠনিক বিষয় সব তথ্য দেওয়া হয়েছে। প্রতি পাঁচ বছর পরপর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। ২০২২ সালে হয়েছে ২০২৭ সালে ফের হওয়ার কথা। বল্ক স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত হয় সাংগঠনিক নির্বাচন।’
ঋতব্রত শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, ‘নিজেদের দুর্নীতি আড়াল করতে বিজেপির সাথে হাত মিলিয়ে দল ভাঙছে। দুর্নীতি ঢাকতে পরিবার বাঁচাতে বিজেপির কাছে মাথা নত করেছে।  
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘এসআইআর করে অনৈতিক ভাবে আমাদের হারানো হয়েছে। চার মাসে দলের অনেক কর্মীদের ওপর অত্যাচার হয়েছে। মহিলাদের নির্যাতন করা হয়েছে। পুলিশকে ব্যবহার করে অত্যাচার চালানো হচ্ছে।’

Comments :0

Login to leave a comment