Train Cancelled

শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

রাজ্য

ফের ট্রেন বাতিল, ফের ভোগান্তির শিকার হতে পারেন শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। ট্রাফিক ব্লকের জন্য শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের করার কথা ফের জানালো রেল। জানানো হয়েছে দমদম জংশনে দমদম জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ট্রেন চলাচলে কিছু পরিবর্তন করা হচ্ছে। বাতিল করতে হচ্ছে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে দমদম জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টে ২০ পর্যন্ত ট্রাফিক ব্লকের প্রয়োজনে বেশ কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। সেই বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেন-তিস্তা তোর্সা ও বালিয়া এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও বড়সড় বদল আনা হয়েছে।
শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু (৬৩১০৬ ডাউন) শিয়ালদহ পর্যন্ত না এসে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। একইসঙ্গে শনিবারের শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত আসবে। রবিবার শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) শিয়ালদহের বদলে ব্যারাকপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শনিবারের বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮ ডাউন) দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত আসবে। একইভাবে শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮৬৩ আপ) শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। রবিবার শিয়ালদহ-ডানকুনি (৩২২১১ আপ/৩২২১২ ডাউন), শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮১১ আপ) শিয়ালদহ-বনগাঁ জংশন (৩৩৮১১ আপ) লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে। 
শনিবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে লালগোলা–শিয়ালদহ মেমু (৬৩১০৬) ট্রেনটি  শিয়ালদহের বদলে রানাঘাট পর্যন্ত চলবে। শান্তিপুর–শিয়ালদহ লোকাল (৩১৫৪২) ব্যারাকপুর পর্যন্ত যাবে। রবিবার ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে। ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮) শনিবার শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে। ট্রেনটিও ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই ছাড়বে।
দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস সকাল ৮:৫০ মিনিটের পরিবর্তে সকাল ১১:২০ ছাড়বে। যোগবানি-কলকাতা এক্সপ্রেস দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে  বিকেল ৫:১৫ ছাড়বে। তিস্তা তোর্সা এক্সপ্রেস সকাল ১১:৫০ মিনিটির পরিবর্তে দুপুর ১:২০ মিনিটে ছাড়বে। লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার রাত ১০:১৫ মিনিটের পরিবর্তে রাত ১০:৪৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ভোর ৩:৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৪:৪৫ মিনিটে ছাড়বে।

Comments :0

Login to leave a comment