Crime

দিল্লিতে অধ্যাপিকার রহস্যমৃত্যু

জাতীয়

দিল্লির শিবাজী কলেজের অধ্যাপক দেনস্মিতা পালের রহস্যমৃত্যু। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি ফ্ল্যাটে থাকতেন এই অধ্যাপক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালের পর থেকে দেবস্মিতাকে ফোনে না পেয়ে তার বোন দেবারতি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফ্ল্যাটে পৌঁছে দেখেন, বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন অধ্যাপিকা মৃত অবস্থায় পড়ে আছেন। তারপরই কবর দেওয়া হয় থানায়।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রশ্ন থাকছে তিনি ফ্ল্যাটে থাকা অবস্থায় বাইরে থেকে তালা কী ভাবে দেওয়া হলো? 
তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাটে জোর করে ঢোকার কোনও চিহ্ন পাওয়া যায়নি। এই তথ্য থেকে মনে করা হচ্ছে, হত্যাকারী দেবস্মিতার পরিচিত কেউ ছিলেন। দেবস্মিতার মাথায় গুরুতর আঘাত ছিল, দুই কব্জিতেই কাটা চিহ্ন পাওয়া গিয়েছে এবং মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ ছিল। যা থেকে ধারণা করা হচ্ছে যে, হামলাকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
দেবস্মিতা ২০২৩ সাল থেকে শিবাজী কলেজে অধ্যাপনা করছে।

Comments :0

Login to leave a comment