Congress

প্রার্থী নিয়ে ক্ষোভ বিধান ভবনে, ঝরলো রক্ত

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

প্রার্থী নিয়ে অসন্তোষ। প্রদেশ কংগ্রেস দপ্তরে ঝরলো রক্ত। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নিয়ে বিধান ভবনে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক। তাদের অভিযোগ টাকা নিয়ে টিকিট বিক্রি করেছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। 
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছেন প্রয়াত সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে। এলাকার কংগ্রেস কর্মীরা তাকে প্রার্থী হিসাবে মানতে নারাজ। কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ তারা শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের ওপর হঠাৎ করেই হামলা হয়। একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment