দিঘা সংলগ্ন তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হলো অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। অভিনেতার বয়স হয়েছিল ৪৩। শনিবার দিঘার তালসারি বিচে বোটে চেপে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। বোটে চেপে ঘোরার সময় হঠাৎ সমুদ্রে পড়ে যান রাহুল। স্থানীয়া মানুষে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে আনুমানিক বেলা দুটো নাগাদ। তাঁকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার ‘ব্রডডেথ’ হয়েছে। সেখান থেকে অভিনেতাকে দিঘা স্টেটজেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘‘ অভিনেতাকে যখন আনা হয়, তখন পালস পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক পরীক্ষার পর আমরা তাঁকে মৃত ঘোষণা করি। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ম্যাসিভ হার্ট অ্যাটাক মনে করা হচ্ছে, তবে জলে ডুবে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।’’ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছায় দিঘা কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। শ্যুটিংয়ের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ সৈকত শহর ও সিনেমা পাড়া।
Rahul Arunoday Banerjee
অভিনেতা রাহুলের মর্মান্তিক মৃত্যু
×
Comments :0