Asha Bhosle

আশাজীর মতো শিল্পীরা থেকে যান সবার অন্তরে, স্মৃতিচারণায় ঋতুপর্ণা

রাজ্য কলকাতা

অশোক সেন
আমরা জানতাম তাঁর শরীর ভালো নয়, চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু এই ধরনের শিল্পীরা কোনদিন চলে যান না। তাঁরা থেকে যান সবার ভালোবাসার মধ্যে, সবার অন্তরে।
আশা ভোঁসলের স্মৃতি চারণা করতে গিয়ে রবিবার গণশক্তি-কে একথা বলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 
তিনি বলেন, ‘‘সংগীত সংস্কৃতি জগতের দেবী ছিলেন আশা ভোঁসলে। এই রকম নক্ষত্ররা মহাকাশ থেকে কখনও কখনও ঝরে পড়েন। তার মধ্যে আশাজীও একজন ছিলেন। আমরা জানতাম তাঁর শরীর ভালো নয়, চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু এই ধরনের শিল্পীরা কোনদিন চলে যান না। তাঁরা থেকে যান সবার ভালোবাসার মধ্যে, সবার অন্তরে। বেঁচে থাকেন সঙ্গীতের জগতে।‘‘ 
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘‘আমাদের পরে যতো প্রজন্ম আসবে তাদের সবাইকে সমৃদ্ধ করবেন আশা ভোঁসলে। তিনি এমনই একজন।’’ সেনগুপ্ত বলেন, ‘‘আমি অনেকগুলি গানে ‘লিপ‘ দিতে পেরেছিলাম এই মহান স্রষ্টার গলায়, সেটা আমার কাছে একটা বড়ো পাওনা। ৯২ বছর বয়সে উনি আমাদের যা দিয়ে গেছেন, যে ভাবে গান গেয়ে মানুষের মন জয় করেছেন, এক কথায়, মনোরঞ্জনের শেষ শব্দ আশা ভোঁসলে।’’ 
তিনি বলেন, ‘‘আমি মনে করি, আশাজী যেখানেই থাকবেন সেখানেই তিনি সুর সৃষ্টি করবেন। আমরা অপেক্ষায় থাকব কবে এরকম আশা ভোঁসলে আসবেন।’’

Comments :0

Login to leave a comment