লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদের তালিকায় কি এবার যুক্ত হলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি। জল্পনা বাড়িয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদ শতান্দী রায়ের সাথে হাজির হয়েছেন তিনি। শনিবারই সকালে কলকাতা থেকে দিল্লি এসেছেন সুদীপ।
উল্লেখ্য লোকসভার দলনেতা পদ থেকে সুদীপকে সড়িয়ে অভিষেককে ওই পদে বসান মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরের বিদ্রোহ বার বার সামনে আসছে। ভেঙে গিয়েছে পরিষদীয় দল। ভেঙেছে সাংসদীয় দলও। তিনজন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জি, পার্থ ভৌমিকদের মতো ১৯ জন তৃণমূল সাংসদ লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন তারা আলাদা ব্লক হয়ে এনডিএকে সমর্থন দিতে চায়। ২৮ জন লোকসভার সাংসদের মধ্যে ১৯ জনের সই রয়েছে এই চিঠিতে। এবার তালিকায় সুদীপ যুক্ত হলেন কি না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে সুদীপ ব্যানার্জি স্ত্রী চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না ব্যানার্জি কিন্তু ঋতব্রতদের সাথে বিদ্রোহী দলে যোগ দেয়নি।
নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দলের একের পর এক সাংসদ। তাদের নিশানায় ছিলেন অভিষেক ব্যানার্জি এবং আই-প্যাক। বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে দেখা যায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
সংসদীয় দল ভাঙার আগে ভাঙে পরিষদীয় দল। ঋতব্রত সহ ৫৮ জন বিধায়ক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তের বিরোধীতা করে চিঠি দেন অধ্যক্ষকে। ঋতব্রতকে তারা বিরোধী দলনেতা হিসাবে নির্বাচীত করেন। গত সোমবার দিল্লিতে বিদ্রোহী সাংসসরার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ বিপ্লব দেবের সাথে বৈঠক করেন। সেখান থেকেই স্পষ্ট হয় যে এই বিদ্রোহী সাংসদরা বিজেপি তথা এনডিএ’র সাথে হাত মেলাতে চলেছে।
উল্লেখ্য এই সাংসদরা এনডিএ’র সাথে যুক্ত হলে লোকসভায় বিল পাশ করাতে বেগ পেতে হবে না বিজেপিকে।
TMC
শতাব্দীর সাথে ভূপেন্দ্র যাদবের বাড়িতে সুদীপ, দিল্লিতে নতুন জল্পনা
×
Comments :0