SIR Supreme Court

ট্রাইব্যুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন? স্পষ্ট করল না সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তারা ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন এবং নিশপত্তি হয়নি তারাও বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না। সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
এদিন মামলাকারীদের পক্ষ থেকে আবেদন করা হয় যে যেই ১৬ লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ভোট দেওয়ার অনুমতি দিতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত সেই আবেদন খারিজ করে জানায় আদালত এই বিষয় কোন নির্দেশিকা দিতে পারে না।
উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনে যেই কেন্দ্র গুলোয় ভোট রয়েছে সেই কেন্দ্র গুলোর ভোটার তালিকা ৬ এপ্রিল রাত ১২টার পর ফ্রিজ করেছে কমিশন। দ্বিতীয় দফার ভোট রয়েছে যেই কেন্দ্র গুলোয় সেই তালিকা গুলো কমিশন ফ্রিজ করেছে ৯ এপ্রিল রাত ১২টার পর।  
বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এসআইআরের ট্রাইব্যুনালের সাথে যুক্ত বিচারকদের নিরাপত্তা দিতে হবে। সোমবার এসআইআর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বেঞ্চ।

Comments :0

Login to leave a comment