TMC candidate list

ভবানীপুর প্রার্থী মমতা, ২৯১ আসনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

রাজ্য

বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল। মঙ্গলবার কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, দার্জিলিংয়ের তিনটি আসনে প্রার্থী দেবে অনিক থাপার দল।
তৃণমূলের তালিকা অনুযায়ী ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি। মেখলিগজ্ঞ কেন্দ্রে প্রার্থী পরেশ চন্দ্র অধিকারি। উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল পরেশ চন্দ্র অধিকারির মেয়ে অঙ্কিতা অধিকারির বিরুদ্ধে অনৈতিক ভাবে চাকরি পাওয়ার অভিযোগ প্রমানিত হয়।
টালিগজ্ঞ থেকে প্রার্থী হচ্ছেন অরূপ বিশ্বাস, যাদবপুর দেবব্রত মজুমদার, কলকাতা বন্দর ফিরহাদ হাকিম, কসবা জাভেদ খান, ভাঙড় সওকাত মোল্লা, দমদম ব্রাত্য বসু, দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগর সুজিত বসু, রাজারহাট-গোপালপুর অদিতি মুন্সি, বারসাত সব্যসাচী দত্ত, বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি, ফলতা জাহাঙ্গীর যান, সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র, বালিগজ্ঞ শোভনদেব চ্যাটার্জি, রাসবিহারি দেবাশিষ কুমার, বেলেঘাটা কুনাল ঘোষ, মানিকতলা শ্রেয়া পান্ডে, উলুবেড়িয়া পূর্ব ঋতব্রত ব্যানার্জি, শ্যাপুকুর শশী পাঁজা, উত্তরপাড়া শীর্ষান্য ব্যানার্জি, চন্দননগর ইন্দ্রনীল সেন, নন্দীগ্রাম পবিত্র কর, সবং মানস ভুঁইয়া, ডেবরা রাজীব ব্যানার্জি, বিনপুর বীরবাহা হাঁসদা, মন্তেশ্বর সিদ্দিকুল্লা চৌধুরি, বেহালা পূর্ব শুভাশিষ চক্রবর্তী, বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি, দীনহাটা উদয়ন গুহ, রায়গজ্ঞ স্বপ্না বর্মন, মাল বুলুচিক বারাইক, শিলিগুড়ি গৌতম দেব, ইসলামপুর কানাইলাল আগারওয়াল, রায়গজ্ঞ কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট অর্পিতা ঘোষ, চাঁচল প্রসুন ব্যানার্জি, জঙ্গীপুর জাকির হোসেন, সাগরদিঘি বায়রন বিশ্বাস, রানিনগর সৌমিক হোসেন, বহরমপুর নারু গোপাল মুখার্জি, ডোমকল হুমায়ুন কবীর (আইপিএস), করিমপুর সোহম চক্রবর্তী (অভিনেতা), বাগদা মধুপর্ণা ঠাকুর, হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, আমডাঙা কাসেম সিদ্দিকী, নোয়াপাড়া তৃণাঙ্কুর ভট্টাচার্য, বারাকপুর রাজ চক্রবর্তী, কামারহাটি মদন মিত্র, বরানগর সায়ন্তিকা ব্যানার্জি।
উল্লেখ্য রেশন দুর্নীতিতে নাম জড়ানো জ্যোতিপ্রিয় মল্লিকে এবারও টিকিট দিয়েছে তৃণমূল।
এদিন মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি-কে বলব এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে লক্ষ লক্ষ বাইরের লোক না এনে গ্যাস পেট্রোল ইস্কুলের সঙ্কট না করে লড়াইতে আসুন না শান্তিপূর্ণভাবে রাজনৈতিকভাবে লড়াই হোক গণতন্ত্রের ভিত্তি মজবুত করার জন্য। বিজেপি’র কমিশনকে বলব ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না তার আগে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিলেন। মেঘের আড়ালে থেকে কেন খেলছেন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিং করুন। যা ইচ্ছে করতে পারেন। কিন্তু মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার নির্বাচন ঘোষণা হলেও সরকার থাকে। বিজেপি’র সম্ভাবনা নেই। তলানিতে নামবে। এসআইআর করা, লাইনে দাঁড় করানো, নিজেরা বেলাইন হয়ে যাবেন।’ তিনি বলেন, ‘যারা নিজেরা জিতবেন না সম্ভাবনাই নেই পার্টি অফিসে বসে নাম ঠিক করছেন! যে চিফ সেক্রেটারি জানত, বিপর্যয় হলে কী হবে, জলের সঙ্কট হলে কী হবে। সেন্টারল ফোর্সকে খাওয়াবে কে, সব গ্যাস চলে যাবে খাওয়াতে, স্কুল বন্ধ হবে।’ 
মমতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাকে টার্গেট করছেন কেন। যত টার্গেট করবেন বাংলার মানুষ প্রত্যাঘাত করবেন। সব বাংলার অফিসারদের বাদ দিয়েছে। নন বেঙ্গলি ভাইবোন। ঈদের আগে কেন সরালেন? দাঙ্গা লাগাবেন নাকি? অভিজ্ঞতার দাম আছে।’
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা প্রসঙ্গে এদিনও মিথ্যা বলেছেন মমতা ব্যানার্জি। এসআইআরের বিরোধী করে মামলা করেন সিপিআই(এম) কর্মী মোস্তারি বানু। এদিন মমতা বলেন, ‘মামলা ঝুলে আছে। মানুষের জন্য কেস আমি করেছিলাম।’ তবে মমতা এবং তৃণমূলের আরএসএসের প্রতি যে দুর্বলতা তা এদিনও ফের প্রকাশ পেয়েছে। মমতা বলেন, ‘আরএসএস’র কিছু লোক এসেছে। পুরনো আরএসএস-দের শ্রদ্ধা করি। এরা তো হরিয়ানা থেকে লোক নিয়ে আসছে- পিক অ্যান্ড চুস। টনসিল বলে কাউকে নিয়ে আসছে। সে ঠিক করছে চিফ সেক্রেটারি কে হবে। যাতে টাকা দিতে পারে, আর্মস আনতে পারে, ড্রাগস আনতে পারে। বিভেদ লাগিয়ে দেওয়ার প্ল্যান আছে।’

Comments :0

Login to leave a comment