ভোটের ফলাফলের এক মাসের মধ্যে সব কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এক্সে পোস্ট করে একথা জানানো হয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর দলের গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে। একের পর বিধায়ক এবং নেতারা মুখ খুলতে শুরু করেছে দলের নেতৃত্বের বিরুদ্ধে। নিশানায় আই-প্যাক এবং অভিষেক ব্যানার্জি।
এদিন দলের পক্ষ থেকে জানানো হয়েছে কাজের ভিত্তিতে নেতৃতব ঠিক করা হবে। নতুন করে ছাত্র, যুব সহ বিভিন্ন কমিটি গঠন করা হবে।
ইতিমধ্যে দলের একাধিক নেতা, জনপ্রতিনিধি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। কলকাতা সহ একাধিক পৌরসভার কাউন্সলির পদত্যাগ করেছেন। ৫৮ জন তৃণমূল বিধায়ক বিধানসভায় দলীয় সিদ্ধান্তের পাল্টা চিঠি দিয়েছে অধ্যক্ষের কাছে। পরিষদীয় রাজনীতিতে কার্যত ভেঙে গিয়েছে তৃণমূল। মমতার ব্যানার্জির হাতে দলীয় প্রতীক থাকবে কি না সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
গতকাল মমতা ব্যানার্জির ধর্ণা কর্মসূচিতেও সেই ভাবে দলের বিধায়ক সাংসদের দেখা যায়নি। গুটি কয়েক কর্মী সমর্থক এবং বিধায়কদের নিয়ে নিজের অস্তিত্ত্ব প্রমান করতে মরিয়া চেষ্টা করেন মমতা ব্যানার্জি।
TMC
ভেঙে দেওয়া হলো তৃণমূলের সব কমিটি
×
Comments :0