ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বান্দ সোনোয়াল। ঘটনাটি ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংঘাত তৈরি হয়েছে।
পালাউ-নিবন্ধিত ট্যাঙ্কার এমটি সেট্টেবেলো-তে হামলার সময় মোট ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ঘটনার পর নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু মার্কিন কূটনীতিকের কাছে প্রতিবাদ জানায়।
ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ‘ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেট্টেবেলোর ওপর হামলার তীব্র নিন্দা করছি। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
অন্যদিকে, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে যে, জাহাজটি ইরানের তেল বহন করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করায় ‘নির্ভুল হামলা’ চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, একটি যুদ্ধবিমান জাহাজটির ইঞ্জিন কক্ষে নির্দিষ্ট লক্ষ্যভেদী অস্ত্র নিক্ষেপ করে সেটিকে অচল করে দেয়।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা বিপন্ন করা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালী ও ওমান উপসাগর অঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।
INDIA - USA
ওমান উপকূলে মার্কিন হামলা ভারতীয় জাহাজে নিহত ৩ ভারতীয় নাবিক, তীব্র প্রতিবাদ ভারতের
×
Comments :0