শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনের মধ্যে রাজ্যের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে গুমোট ভাব থেকে কিছুটা স্বস্তি মিলবে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙগের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়া জেলার এক বা একাধিক স্থানে ৬০-৭০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া (থান্ডারস্কোয়াল) হতে পারে। এর পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্র এবং শনিবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।
Weather
রাজ্য জুড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা, একধাক্কায় কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর
×
Comments :0