বক্স বাজানোকে কেন্দ্র করেদুই পক্ষেরহাতাহাতি থামাতে গিয়ে মারধরে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটিঘটেছে, বৃহস্পতিবার রাতে পাঁচলা থানা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম ফারুক শেখ (৪২)। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভার্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, সোমবার পাঁচলা থানা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ায় অর্কেষ্টার গানের আয়োজন করেছিল এলাকার কয়েকজন যুবক। অভিযোগ, সেই অনুষ্ঠানে জোরে বক্স বাজানো এবং নাচানাচির প্রতিবাদ করে ফারুক শেখের ভাইপোরা। বিষয়টি তখনকার মত মিটেও যায়। পরে কয়েকজন ফারুক শেখের ভাইপোদের লক্ষ্য করে টিটকারী করতে থাকে। অভিযোগ, ফারুক শেখের ভাইপোরা বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তাদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। ভাইপোদের চিৎকারে ফারুক বাড়ি থেকে বেরিয়ে তাদের বাঁচাতে গেলে অভিযুক্তরা তাকেও ব্যাপক মারধর করে। ঘটনায় ফারুক শেখ মারাত্মক জখম হন। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Comments :0