গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী সহ ৬ জন মন্ত্রীকে ব্রিগেড ময়দান থেকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। ওইদিন শুভেন্দু অধিকারীর পাশাপাশি শপথ গ্রহণ করেছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। তারপর কেটেছে ২৩ দিন। আগামী সোমবার নতুন সরকার গঠনের ২৩ দিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চলেছে বলে রবিবার এক্স পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পোস্টে তিনি লিখেছেন,‘‘ আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভার সম্প্রসারণের লক্ষ্যে, পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী আগামীকাল সকাল ১১টায় শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।’’
তিন সপ্তাহ পর সোমবার সম্প্রসারিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভা। সোমবার সকাল ১১ টায় লোকভবনে একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিতে চলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় সব জেলার প্রতিনিধিত্ব রাখার পাশাপাশি বেশ কয়েকজন মহিলাও মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। ৩৫ জন নতুন মন্ত্রীকে লোকভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। জানা গেছে সমস্ত জেলার বিধায়কদের পাশাপাশি নতুন মন্ত্রিসভায় থাকছে একাধিক নতুন মুখ ও মহিলা। বিজেপি দলীয় সূত্রে খবর স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখতে পারেন। নতুন মন্ত্রীদের চুড়ান্ত তালিকা তৈরি হয়ে গিয়েছেও বলেও বিজেপি সূত্রে খবর।
West Bengal Government
সোমবার শপথ রাজ্যের আরও ৩৫ মন্ত্রীর
×
Comments :0