বিজেপি দুষ্কৃতি বাহিনীর হামলা এবার যাদবপুরে। শনিবার রাত থেকে যাদবপুরের বিভিন্ন ওয়ার্ডে সিপিআই(এম)-র একাধিক দপ্তরে হামলা চালায় বিজেপি’র দুষ্কৃতী বাহিনী।
রাতেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল হয়েছে যাদবপুরের একাধিক জায়গায়। যাদবপুর থানা এবং পাটুলি থানায় দায়ের হয়েছে অভিযোগও।
এদিন রাতের দিকে ৩০-৩৫ জনের বাইক বাহিনী সুলেখার কাছে আনন্দপল্লী এলাকায় সিপিআই(এম) অফিসে হামলা চালায়। সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন যে এই বাহিনীর কয়েকজন এলাকার হলেও বেশিরভাগই বাইরে থেকে এসেছে। তিনি তীব্র ধিক্কার জানিয়ে বলেছেন, "রাজনৈতিক বিরোধিতার বদলে বিরোধী রাজনৈতিক দলগুলির দপ্তরে এবং নেতাদের আক্রমণ চালাচ্ছে বিজেপি। মানুষকে সঙ্গে নিয়েই তার প্রতিরোধ হবে।"
এই এলাকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক মলয় মজুমদারের বাড়িতেও হামলা করার চেষ্টা করে বলে জানা গেছে।
এদিকে কাছেই কুসুম কাননে সিপিআই(এম) দপ্তরে হামলা চালিয়েছে দুষ্কৃতী বাহিনী। পাটুলিতে দীপা রায় ভবনেও ভাঙচুর করার চেষ্টা করে। তবে স্থানীয় রিকশা শ্রমিকরা প্রতিবাদের রুখে দাঁড়ান।
সিপিআই(এম) মধ্য যাদবপুর এরিয়া কমিটির সম্পাদক বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন যে কুসুম কাননে সিপিআই(এম) দপ্তরে ইট ছোঁড়ে। পতাকাদণ্ড ধরে টানাটানিও করে। ঘটনার পর পরই দ্রুত প্রতিবাদে নামেন সিপিআই(এম) কর্মীরা।
রবিবার সন্ধ্যায় কুসুম কানন এলাকা থেকে প্রতিবাদ মিছিল এবং সভা হবে।
এদিকে আনন্দপল্লী এলাকায় হামলার পরও প্রতিবাদ মিছিল হয়। অটোয়ে মাইক বেঁধে, ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন সুদীপ সেনগুপ্ত।
BJP miscreants attack multiple CPI(M) offices in Jadavpur; protests held the same night
যাদবপুরে সিপিআই(এম)-র একাধিক দপ্তরে হামলা বিজেপি দুষ্কৃতীদের, প্রতিবাদ রাতেই
যাদবপুরে সুলেখার কাছে আনন্দপল্লি এলাকায় সিপিআই(এম) দপ্তরের কাছে শহীদ বেদি ভাঙচুর বিজেপি'র।
×
Comments :0