Body of a Minor Girl Found

দিনহাটায় পাট ক্ষেতে মিলল নাবালিকার মৃতদেহ, সন্দেহ ধর্ষণ করে খুন

জেলা

পাট ক্ষেত থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পোয়াতুর কুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালান। এরপর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সূ্তে জানা গেছে, দিনহাটা দুই নম্বর ব্লকের পোয়াতুর কুঠি এলাকার এক নাবালিকাকে এদিন সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। দিনভর এলাকার বাসিন্দারা এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। সন্ধের দিকে চৈতরছড়া সংলগ্ন একটি পাট ক্ষেতের মধ্যে ওই নাবালিকার মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে কিছু নেশা জাতীয় দ্রব্য, সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। কীভাবে ওই নাবালিকার মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দাদের সন্দেহ ধর্ষণ করে নাবালিকাকে খুন করা হয়েছে। জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং জানান, দিনহাটার পোয়াতুর কুঠি এলাকার একটি পাট ক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment