CJP on CBI Chargesheet on NEET

সিবিআই চার্জশিটের প্রতিক্রিয়ায় এনটিএ বাতিলের দাবি সিজেপি’র

জাতীয়

জাতীয় স্তরের পরীক্ষা গ্রহণের সংস্থা বাতিল এনটিএ-কে বাতিল করা হোক। সিবিআই’র নিট চার্জশিট নিয়ে এই দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সিজেপি’র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা শুক্রবার বলেছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভেঙে দিয়ে ন্যাশনাল টেকনিক্যাল টেস্টিং কমিশন গড়া যেতে পারে। যেখানে পরীক্ষা চালানোর মতো যথেষ্ট স্থায়ী কর্মী থাকবেন। প্রতিটি পরীক্ষার নির্দিষ্ট অডিট থাকতে হবে। 
ডাক্তারি প্রবেশিকা নিট-র ২০২৬’র স্নাতক স্তরে পরীক্ষার বেনিয়মে ধৃত ১৩জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই। সিবিআই বলেছে, ডিজিটাল ফরেনসিক প্রমাণের ভিত্তিতে চার্জশিট দাখিল করা হয়েছে। 
এদিকে রাঙ্কা সংবাদমাধ্যমের প্রশ্নে বলেছেন, গত কয়েক বছরে বহু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এমন সব অভিযোগের তদন্ত হওয়া উচিত।

Comments :0

Login to leave a comment