তারাতলার গোডাউন ধসে মৃত্যু ঘটনায় চার্জশিট পেশ করেছে বিশেষ তদন্ত দল (সিট)। চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন মেয়র তৃণমূলের ফিরহাদ হাকিমের সহযোগী কালীচরণ ব্যানার্জি সহ সাতজনের।
আলিপুর আদালতে রবিবার, ২০ সেপ্টেম্বর, ২ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। গত ২৪ জুন তারাতলার ট্রান্সপোরট ডিপো রোডে ভেঙে পড়েছিল গোডাউন।
চার্জশিটের মূল বক্তব্য, আচমকা এই নির্মাণ ভেঙে পড়েনি। সংশ্লিষ্ট একাধিক আধিকারিকের কর্তব্যে অবহেলা ছিল। পুরো নির্মাণে খারাপ মালমসলা দেওয়া হয়েছিল। নির্মাণে সুরক্ষা বিধি অমান্য করা হয়েছিল। কলকাতা কর্পোরেশনের অনুমোদিত নকশা এড়িয়ে গোডাউন তৈরি করা হয়।
সাতাশি দিন আগের ওই ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। তারাতলা পুলিশ ঘটনায় এফআইআর করে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও দায়ের করা হয়েছিল।
যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে চার্জশিটে তার মধ্যে রয়েছে সইদ মহম্মদ গুলজার ওরফে গুলজার হুসেনের নাম। বিল্ডিং সুপারভাইজার ছিলেন তিনি। আমিনুর শেখ ওই নির্মাণ এবং কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ডে নির্মাণের দায়িত্বে ছিলেন। কালীচরণ ব্যানার্জি ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার-অন-স্পেশাল ডিউটি। অভিযোগ বেআইনি নির্মাণ পাশ করানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা থাকত। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কমল সামন্তকেও দায়ী করা হয়েছে চার্জশিটে।
Chargesheet Filed in Taratala Godown Collapse
তারাতলায় গোডাউন ধসে চার্জশিট পেশ, ফিরহাদের সহযোগী সহ অভিযুক্ত ৭
তারাতলায় ধসে পড়া গোডাউনের ছবি।
×
Comments :0