SIR supplementary

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, লিঙ্ক দিল কমিশন

রাজ্য

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরল। গত ২৮ ফেব্রুয়ারি বেরিয়েছিল চূড়ান্ত তালিকা। ৬০ লক্ষের বেশি ভোটারকে বিবেচনার দিন রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। 
নির্বাচন কমিশনের এই লিংকে পাওয়া যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা: https://ceowestbengal.wb.gov.in/SIR
কমিশন সূত্রে জানা গিয়েছে তালিকা বের করা হয়েছে ২৯ লক্ষ নাম বিবেচনার পর। যদিও এই ২৯ লক্ষ নামই চূড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত থাকছে না। এর মধ্যে বাদ দেওয়া নামও আছে। নাম বাদ গেলে কমিশনের মাধ্যমে আবেদন জানাতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশিত ট্রাইব্যুনালে। 
সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সিও মনোজ আগারওয়াল জানিয়েছিলেন তালিকা প্রকাশিত হবে। তবে তার হার্ড কপি তৈরি করার মতো বিভিন্ন কাজ চলছে। 
এদিকে সাপ্লিমেন্টারি তালিকার ঘিরে রাজ্যজুড়ে সতর্কতা ও নেওয়া হয় প্রশাসনের তরফে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। 
সিপিআইএম নির্বাচন কমিশনের ঢাকা সর্বদলীয় বৈঠকে বলেছিল যে ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রেখে ভোট করা যাবে না। কমিশন ভোট ঘোষণা করেছে নাম বিবেচনাধীন রেখে, ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে।

Comments :0

Login to leave a comment